Tuesday, 17 January 2012

ব্যক্তিগত কম্পিউটারে রাখা তথ্য যাতে যেকোনো স্থান থেকে পাওয়া সম্ভব হয় সেরকম একটি ডিভাইস তৈরি করেছেন প্রযুক্তিবিদরা। উদ্ভাবকরা এ ডিভাইসটিকে বলছেন, ‘ইউএসবি কি’ বা ইউএসবি চাবি, যার সাহায্যে দূরে থেকেও নিজের কম্পিউটারের ফাইলের নাগাল পাওয়া খোলা সম্ভব। ইউএসবি আদলের এমন চাবি তৈরি করেছেন সিঙ্গাপুরভিত্তিক ইলেকট্রনিক প্রতিষ্ঠান আইটোয়াইন-এর গবেষকরা। তারা বলছেন, ‘ইউএসবি কি’ ব্যবহার করে ব্যক্তিগত কম্পিউটারের ফাইল যেকোনো ইন্টারনেটযুক্ত কম্পিউটার থেকে পড়া বা দেখা যাবে। লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস)-এ আইটোয়াইন এই ডিভাইসটি দেখিয়েছে। আইটোয়াইন মুখপাত্র কারা রোজেনথাল জানিয়েছেন, ‘আইটোয়াইন ডিভাইসটি যেকোনো স্থান থেকে বাড়ির কম্পিউটারে রাখা ফাইল তারবিহীন একটি কেবলডিভাইসের মতো খুলতে সাহায্য করবে। কোথাও ভ্রমণে গেলে প্রয়োজনীয় ফাইল এ ডিভাইসটির মাধ্যমে খোলা যাবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএসবি ড্রাইভ পোর্টে ডিভাইসটি লাগিয়ে বাড়িতে থাকা কম্পিউটারের সব ফাইল এমনকি পুরো হাড্রডাইভের তথ্যও পাওয়া যাবে। ডিভাইসটির দুটি অংশ। একটি অংশ বাড়ির কম্পিউটারে লাগিয়ে রেখে বাকি অংশটি চাবির মতোই সঙ্গে নেয়া যাবে এবং যেকোনো কম্পিউটার থেকে ব্যক্তিগত কম্পিউটারের তথ্য পাওয়া যাবে। এ ডিভাইসটি দূর থেকেও বন্ধ করে দেয়া সম্ভব। ডিভাইসটির দাম পড়বে ৯৯ ডলার।
নকিয়া আনছে উইন্ডোজচালিত সাবরি ফিনিশ মোবাইল জায়ান্ট নকিয়া উইন্ডোজচালিত নতুন মডেলের একটি হ্যান্ডসেট বাজারে আনছে বলেই তথ্য ফাঁস হয়েছে। নকিয়া ৮০০ মডেলের এ হ্যান্ডসেটটির কোডনেম হবে ‘সাবরি’। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর। সাবরি বা নকিয়া ৮০০ মডেলের এ হ্যান্ডসেটটির বিজ্ঞাপনও প্রচার করছে নকিয়া। তবে, এর আগেই গুজব রটেছিলো নকিয়া উইন্ডোজ ৭.৫ বা ম্যাংগো অপারেটিং সিস্টেমচালিত তিনটি ফোন বাজারে আনতে পারে। এ ফোন তিনটির মধ্যে সাবরি’ও ছিলো। খবর রটেছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য নকিয়া ওয়ার্ল্ড কনফারেন্সে সাবরি’ ফোনটির ঘোষণা দিতে পারে নকিয়া কর্তৃপক্ষ। নকিয়া কর্তৃপক্ষ এখনো এ হ্যান্ডসেটটির বিষয়ে মুখ না খুললেও গুজবে প্রকাশ পেয়েছে এ হ্যান্ডসেটটিতে ১.৪ গিগাহার্টজ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৩.৫ ইঞ্চি মাপের ডাব্লিউ ভিজিএ টাচস্ক্রিন সুবিধা থাকছে। এ হ্যান্ডসেটটির দাম হতে পারে ৪১০ থেকে ৪৮০ ডলার। এদিকে, নকিয়া ‘সি রে’ নামের আরো একটি উইন্ডোজ চালিত হ্যান্ডসেটের তথ্য ফাঁস করেছে ওয়ালস্ট্রিট জার্নাল।

Saturday, 10 December 2011

mobile


Call Block না করেও শিক্ষাদিন বিরক্তিকর কলারকে (বিনা খরচে বিনা সফটওয়্যার এ) December 10

03:37am
অনেক সময় আমাদের মোবাইল এ বিরক্তিকর কল আসে সেটা বন্ধ করতে আমরা বেছে নেই call block সার্ভিস সে জন্য অপারেটররা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেয় এমনকি আমরা বিভিন্ন প্রকার call block সফটওয়্যার ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকেই এই ২ টি পদ্ধতির কনটাই ব্যবহার করতে পারিনা বা চাইনা তাই এইসব ঝামেলায় না গিয়ে আপনাদের একটা সহজ টিপস দেব আপনারা অনেকেই হয়ত এটা জানলেও জানতে পারেন চলুন দেখে আসি কিভাবে এটা করবেন

*** জিপি, রবি, বাংলালিংক এবং এয়ারটেল গ্রহকদের জন্য ***

প্রথমে আপনি আপনার মোবাইল এর call divert অপশন এ জান (voice call)
তারপর সেখান থেকে Divert when busy / If busy তে চাপুন এবং Activate চাপুন
তারপর To other number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন বাস আপনার কাজ শেষ

ক) জিপি এর জন্য ১২৬৬

খ) রবি এর জন্য ৮১২১

গ) বাংলালিংক এর জন্য ৭৭০

ঘ) এয়ারটেল এর জন্য ৭৮৯

** সিটিসেল এবং টেলিটক গ্রাহকরা তাদের voice mail নাম্বার বাবহার করে ট্রাই করে দেখেন হতেউ পারে

এবার ফলাফলঃ

এখন যে কলার ই আপানাকে call করুক না কেন, আপনি শুধু call টা কেটে দিন এখন যে আপনাকে call করেছে তার ১২টা বাজতে শুরু করেছে অর্থাৎ তার মোবাইল এ Call টা রিসিভ হয়ে গ্যাসে ভয় নেই, আপনার টাকা কাটবেনা

আমার কথা বিশ্বাস না হলে হাতের কাছের মোবাইল টা দিয়ে ট্রাই করে দেখুন

**cancel করতে Divert when busy / If busy তে গিয়ে cancel চাপুন
লিখেছেনঃমুহামমদ সাহাব উদদীন লিটন

Friday, 2 December 2011



হায়রে মশা,  মশার জালায় শান্তি নাই কোনো জায়গায়
মশা জীবন তা বরই দুর্বিসহ করে tulsey 
কি করা যাই বলুন তো